শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা

সিরিজের শেষ ওয়ানডে ও প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট দলকে বহনকারী বিমান। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। বেলা তিনটার পর তারা নগরীর রেডিসন ব্লু হোটেলে পৌছান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ১০ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডে এবং একই মাঠে ১৪ ডিসেম্বর থেকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের টিকিট পাওয়া যাবে ৯ ডিসেম্বর নগরীর বিটাক মোড় ও এম এ আজিজ স্টেডিয়ামে।

দুই ম্যাচের ধকল আর ভ্রমণ ক্লান্তির কারণে এ দিন অনুশীলন করেনি দুদল। আগামীকাল শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে।

এরইমধ্যে প্রথম দুই ওয়ানডেতে ভারতকে হারিয়ে, ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা।