শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে তিন ছিনতাইকারী আটক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চট্টগ্রামে তিন ছিনতাইকারী আটক

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১ মে) রাতে চকবাজার এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময তাদের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন: মূলহোতা টিপু ও তার অন্য তিন সহযোগী জনি, শফিকুল ইসলাম, আহমদ নূর।

পুলিশ জানায়, গত ৬ মার্চে বিকেল ৫টার দিকে চন্দরপুরা মসজিদের পাশ দিয়ে রিকশায় করে যাওয়ার সময় রিযাজ নামের এক যাত্রীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় চারজন ছিনতাইকারী। এ ঘটনায় চকবাজার থানায় ৮ মার্চে মামলা করে রিয়াজ।

মামলার পর থেকে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করা হলে মূলহোতা টিপু আদালতে আত্মসমর্পণ করে। এরপর সোমবার তাকে একদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্য তিন সহযোগীদের গ্রেফতার করা হয়।

 

এমি/দীপ্ত সংবাদ