শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

চট্টগ্রামের মীরসরাইয়ে ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন দুষ্কৃতিকারীকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা জানিয়েছে, শুক্রবার (১৪ জুলাই) রাতে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রামের মীরসরাই এলাকায় দুষ্কৃতিকারীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব চট্টগ্রাম আভিযানিক দল অভিযান চালায়।

র‌্যাব আরও জানায়, অভিযানে মেহেদী হাসান, মোঃ নাজিম, মোঃ সালাউদ্দিন নামে তিনজনকে আটক করে। তাদের তল্লাশী করে ২টি চাইনিজ কুড়াল, একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরসরাইসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জাড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

 

রুনা আনসারী/এসএ/দীপ্ত নিউজ