শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে গুমাই বিলে চলছে আমন ধান কাটার উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে গুমাই বিলে চলছে আমন ধান কাটার উৎসব

চট্টগ্রামে দেশের দ্বিতীয় বৃহত্তম শস্যবিল রাঙ্গুনিয়ার গুমাই বিলে চলছে আমন ধান কাটার উৎসব। এবার ফলনও ভালো হয়েছে। চাষিদের বিভিন্নভাবে সহায়তা দেয় কৃষি বিভাগ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিল। চলন বিলের পর এটি দ্বিতীয় বৃহত্তম ‘ধানের গোলা’ হিসেবে পরিচিত। এই বিলে ধানচাষ উদ্বুদ্ধ করতে, স্বাধীনতার পর সরকার আধুনিক সেচের ব্যবস্থা করে।

নিশ্চিন্তাপুর, চন্দ্রঘোনা, মরিয়মনগর, লালানগর ইউনিয়ন ও পৌরসভার কিছু ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় এখন সোনালী ধানের ঘ্রাণ। পাড়ায়-পাড়ায় চলছে ধান মাড়াই। ফলন ভালো হওয়ায় সন্তুষ্ট চাষিরা। আর মজুরি বেশি পাওয়ায় খুশি শ্রমিকরা।

গুমাই বিলে প্রবাহিত নদীগুলোর মাধ্যমে পরিকল্পিত সেচ ব্যবস্থা গড়ে তুলেছে কৃষি বিভাগ। এই বিলে প্রতি বছর প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে ধানচাষ হয়।