শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামের নারীরা এগিয়ে যাচ্ছে

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চট্টগ্রামের নারীরা এগিয়ে যাচ্ছে
ছবি: দীপ্ত

চট্টগ্রামের নারীরা বিভিন্ন পেশায় এগিয়ে যাচ্ছেন। পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তারা। প্রেক্ষাপট ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কারণে কর্মক্ষেত্র আগের চেয়ে মসৃণ হয়েছে বলে মনে করছেন চাকরিজীবী নারীরা।

ফেরদৌস লিপি চট্টগ্রামের মাঠ কাঁপানো নারী সাংবাদিকদের একজন। পুরুষের সঙ্গে সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি।

চট্টগ্রামের সংবাদকর্মী ফেরদৌস লিপি মন্তব্য করেন, সাংবাদিকতায় মেয়েদের আসলে দুইভাবে প্রমাণ করতে হয় সে যে পিছিয়ে নেই এটা বোঝাতে হয় এবং আবার সে যে সবচেয়ে ভাল রির্পোটার এটা ও বোঝাতে হয়। যেমন মেয়েদের সংগ্রামটাও তেমন বাস্তবতাও আছে। মেয়েদের আসলে আটকে রাখা সম্ভব নয়।

কর্মক্ষেত্রে টিকে থাকতে নির্ভীক হতে হয় নারীকে। সেটা সংবাদ মাধ্যম হোক কিংবা চিকিৎসাখাত। সেজন্য দরকার উন্নত ও নিরাপদ কর্মপরিবেশ।

চিকিৎসক আয়েশা মর্তুজা বলেন, আসলে কাজের পরিবেশটা নারী বান্ধব হয়েছে এজন্যই চ্যালেনজিং বিষয়ে নারীরা বেশি অংশগ্রহণ করছেন।

একটা সময় ছিল যখন শিক্ষকতা পেশাকে বেছে নিত বেশিরভাগ নারী। তবে বর্তমানে স্বামী–সন্তান–সংসার সামলিয়ে সরকারি বা বেসরকারি চাকরিতে নারীদের উপস্থিতি বাড়ছে।

চট্টগ্রাম সিটি ব্যাংকের নবরুপা ধর চৌধুরী কাস্টমার সার্ভিস ম্যানেজার বলেন, তারপরও নারীরা বিভিন্ন সমস্যায় পরে কিন্তু সেই শক্তিটা আছে বলেই নারীরা এখান থেকে বের হতে পারছে।

অদম্য ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস থাকলে, যেকোন পেশাতেই নারীর অংশগ্রহণ বাড়বে বলে মনে করেন তারা।

যূথী/দীপ্ত সংবাদ