শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

চক্ষুবিজ্ঞান হাসপাতালে আংশিক সেবা চালু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চক্ষুবিজ্ঞান হাসপাতালে আংশিক সেবা চালু
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল (ফাইল ছবি)

দুই সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হয়েছে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগ। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টা থেকে বহির্বিভাগে রোগীদের টিকিট দেয়া শুরু হয় এবং বেলা ১টা পর্যন্ত চিকিৎসাসেবা দেয়া হবে।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম জানান, ধাপে ধাপে সেবা চালুর পরিকল্পনা আগেই নেয়া হয়েছে। আজ বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। শনিবার থেকে হাসপাতালের সব সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

গত ২৮ মে ‘জুলাই অভ্যুত্থানে’ আহত ব্যক্তিদের সঙ্গে চিকিৎসক, নার্স ও কর্মীদের মধ্যে সংঘর্ষের পর দেশের সবচেয়ে বড় এই চক্ষু হাসপাতালের চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভর্তি থাকা রোগীরাও হাসপাতাল ত্যাগ করেন।

পরবর্তীতে ৪ জুন থেকে হাসপাতালের জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা শুরু হয়। সেখানে প্রতিদিন ৭০–৮০ জন রোগী চিকিৎসা পাচ্ছেন এবং ইতোমধ্যে ৫ জন রোগীর অস্ত্রোপচারও হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। বর্তমানে জরুরি বিভাগে ভর্তি আছেন প্রায় ৩০ জন রোগী।

হাসপাতালে নিরাপত্তার জন্য পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। বহির্বিভাগ খোলার পরও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।