শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

ঘোষণা দিয়ে মাঠে নেই বিএনপি, সতর্ক অবস্থায় পুলিশ ও আ. লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘোষণা দিয়ে মাঠে নেই বিএনপি, সতর্ক অবস্থায় পুলিশ ও আ. লীগ

একদফা দাবি আদায়ের লক্ষ্যে আজ অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচির ঘোষণা থাকলেও সকাল থেকে কোথাও অবস্থান নিতে পারেননি দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ জুলাই) অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এরপর শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগও। তবে রাজনৈতিক দলগুলোর অবস্থান কর্মসূচি পালনে অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রাতে ডিএমপির গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এসএমএসে ডিএমপি কমিশনারকে উদ্ধৃত করে এ কথা জানানো হয়। এ অবস্থায় শান্তি সমাবেশ পালনের ঘোষণা থেকে সরে আসে আওয়ামী লীগ।

তবে বিএনপি নেতাদের সিদ্ধান্ত, গ্রেফতারের ভয় দেখিয়ে লাভ হবে না। সমাবেশের বার্তা অনুযায়ী তারা অবস্থান কর্মসূচি পালন করবে।

কিন্তু সরেজমিনে দেখা যায় শুক্রবার (২৮ ‍জুলাই) রাত থেকে রাজধানীজুড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে বিভিন্ন পয়েন্টে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে।

 

আফ/দীপ্ত নিউজ