শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
জাতীয়

ঘূর্ণিঝড় রেমালে বিদ্যুৎহীন ২ কোটি ২২ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঘূর্ণিঝড় রেমালে বিদ্যুৎহীন ২ কোটি ২২ লাখ মানুষ

রবিবার (২৬ মে) ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) ৩ কোটি ৫৮ লাখ গ্রাহকের মধ্যে ২ কোটি ২২ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক শীর্ষ কর্মকর্তার মতে, ৮১টি পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) ৬১টির অধীন এলাকায় এসব গ্রাহক বসবাস করছেন।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকে সোমবার পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল সেগুলো মূলত দেশের উপকূলীয় অঞ্চলে অবস্থিত।’

তিনি বলেন, মূলত ঘূর্ণিঝড়কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা পরীক্ষা করে আবার সংযোগ চালু করা হবে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ‘আমরা এখন ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা থেকে তথ্য সংগ্রহ করছি।’

ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোল রুম খোলাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ