দীপ্ত নিউজ
পরিবেশ

ঘূর্ণিঝড় দানা: ইনানীতে নৌবাহিনীর জেটি ভেঙে দ্বিখণ্ড

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘূর্ণিঝড় দানা: ইনানীতে নৌবাহিনীর জেটি ভেঙে দ্বিখণ্ড

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে কক্সবাজারের ইনানী সৈকতে নৌবাহিনীর জেটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে।

বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উখিয়া ইনানী সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে জেটি ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

ইউএনও জানান, ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে জোয়ারের পানির তোড়ে বার্জের ধাক্কায় ইনানী সৈকতের নৌবাহিনীর জেটিটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এখান থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচলের কথা ছিল।

স্থানীয় জেলে সিদ্দিক বলেন, রাতে সাগর খুব উত্তাল ছিল। এসময় জেটিতে থাকা বাজটি বারবার জেটিতে আঘাত করছিল। হঠাৎ একটা বিকট শব্দ শোনা যায়। পরে দেখি জেটি দ্বিখণ্ডিত হয়ে গেছে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।