শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

ঘরোয়া উপায়ে যেভাবে মশা তাড়াবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘরোয়া উপায়ে যেভাবে মশা তাড়াবেন
মশা

গ্রীষ্মকালে গরমের পাশাপাশি মশার উপদ্রবও বেড়ে গেছে। দিনের বেলায় সবকিছু ঠিকঠাক থাকলেও সন্ধ্যা নামতেই মশা দেখা যায়। এ অবস্থায় এক জায়গায় পাঁচ মিনিটও বসে থাকা কঠিন হয়ে পড়ে। এখনতো মানুষের ঘুমের শত্রু হয়ে ওঠেছে মশা।

মশার হাত থেকে বাঁচতে ঘুমোনোর সময় মানুষ মশারি লাগিয়ে এর রেহাই পায়। কিন্তু সবসময় এটা করা সম্ভব নয়। কয়েল ব্যবহার করেও মশা তাড়ানো যায় না অনেক সময়।

আসুন জেনে নেই কিভাবে ঘরোয়া উপায়ে মশা তাড়াবেন। নিচে মশা তাড়ানোর কয়েকটি ঘরোয়া উপায় উল্লেখ করা হলো:

নিমপাতা : নিমপাতা দিয়েও মশা তাড়ানো যায়। যদিও লাগবে আরও অনেক উপাদান। এর জন্য একটি মাটির পাত্র নিতে হবে। এতে এক মুঠো শুকনো নিমপাতা দিন। দুই থেকে তিনটি তেজপাতা এবং কিছু কর্পূরের বীজ যোগ করুন, লবঙ্গ যোগ করুন এবং দুই চামচ সর্ষের তেল যোগ করুন। এবার কিছুক্ষণ আগুনে জ্বাল দিন। দেখবেন এর ধোঁয়া মশাকে মেরে ফেলবে।

লেবু : মশা তাড়াতেও লেবু ব্যবহার করতে পারেন। এক টুকরো লেবু নিয়ে তাতে লবঙ্গ গুঁজে দিন। এই লেবু ঘরের কোণে রাখুন বা বাড়ির দরজার আশপাশে রাখুন। মশার উপদ্রব কমে যাবে।

রসুন : রসুন মশা তাড়াতেও বিস্ময়কর কাজ করতে পারে। এজন্য রসুনের দুই থেকে চারটি কোয়া হালকাভাবে ভেঙে পানিতে ফুটিয়ে নিন। এই পানি ঠান্ডা করে একটি স্প্রে বোতলে সংরক্ষণ করুন। এই পানি সন্ধ্যায় সারা ঘরে ছিটিয়ে দিন। রুমের প্রতিটি কোণে এই পানি স্প্রে করতে হবে। এটি মশা তাড়াতে কাজে দেয়।

যূথী/দীপ্ত সংবাদ