বগুড়া জেলার আদমদীঘি উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানা ওসি কামরুজ্জামান মিয়া।
গ্রেপ্তার সাকিব উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাবার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সদর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি‘র অফিসে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর চালান।
এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়।
আদমদীঘি থানা ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ‘বিএনপির একটি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব‘কে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।’
এসএ