শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আলআশকার নিহত হয়েছেন।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

বিবৃতিতে পিএফএ জানায়,, ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে আলআশকার নিহত হন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া চলমান সংঘাতে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনের শত শত ব্যক্তি নিহত হয়েছেন। ৩২ বছর বয়সী সেলিম আলআশকারও সেই তালিকায় যুক্ত হলেন।

পিএফএ তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন।

জানা গেছে, মাত্র ৫ মাস আগে বিয়ে করেছিলেন আলআশকার। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।

এদিকে, আলআশকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চিলির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More