শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গোর-এ-শহীদ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গোর-এ-শহীদ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত

উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশে ঈদের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক গোর–এ–শহীদ বড় ময়দানে।

সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় প্রায় লাখো মুসল্লির অংশগ্রহণে প্রথম ঈদ নামাজ অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।

২৩ একর জমি নিয়ে বিস্তৃত গোর–এ–শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য দিনাজপুর সদর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের কয়েকটি জেলার মুসল্লিরা অংশ নেন। লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত রূপ নেয় মিলনমেলায়।

গোর–এ–শহীদ ময়দানের ইমাম মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আল্লাহ তালার রহমতে দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে মুসল্লির সুন্দরভাবে নামাজ আদয়া করতে পেরেছে। আমারা নামাজ শেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করেছি।

জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে খুব ভালো লাগছে। আমরা আগে থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছি।আইনশৃঙ্খলা বাহিনীর কঠর নজরদারি ছিলো। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।

উল্লেখ্য, ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে গোর–এ–শহীদ বড় ময়দান মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে বৃহত্তর আকারে ২০১৭ সাল থেকে প্রতি বছর এখনে নামাজ আদায় করেন দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।

 

এসএ