শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গোপালগঞ্জে খালেদা জিয়ার কারামুক্তিতে আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গোপালগঞ্জে খালেদা জিয়ার কারামুক্তিতে আনন্দ মিছিল

গোপালগঞ্জের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কুরপালা রোড, ঘাঘর বাজার, মহুয়া মোড় হয়ে কাঠপট্টি দিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারের বাড়ি সংলগ্ন মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন শেখ, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামের আমির মোহাম্মদ সোলায়মান গাজী, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর যুবদল আহ্বায়ক মেরাজ সরদার, সেচ্ছাসেবক দল আহ্বায়ক মাসুদ তালুকদার প্রমূখ ।

আলোচনা শুরুতে উপস্থিত নেতাকর্মীরা ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

সবুজ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ