শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

গৃহশিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রী হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গৃহশিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রী হত্যার অভিযোগ
গৃহশিক্ষক আবদুর রহিম রনি

স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় তার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনির (৩০) বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বুধবার (২১ জুন) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল–১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিমের আদালত এ অভিযোগ গঠন করেন। সকালে অভিযুক্ত রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় নোয়াখালীর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরের নিজ বাসায় তাসনিয়া হোসেন অদিতাকে গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়। রাত ৯ টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুলছাত্রী লক্ষ্মীনারায়ণপুরের মৃত রিয়াজ হোসেনের মেয়ে এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি রনিসহ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রনি জানান, তিনি অদিতাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে ব্যর্থ হয়ে হত্যা করেন ওই ছাত্রীকে।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মামুনুর রশিদ বলেন, আসামিপক্ষ মামলাটির অব্যাহতি চাইলে আদালত তা নামঞ্জুর করেছেন। ২ জুলাই মামলার প্রধান সাক্ষী ও বাদী নিহত অদিতার মায়ের সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

আদালতে অদিতার মা রাজিয়া সুলতানা রুবি বলেন, ‘আমার স্কুলপড়ুয়া মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি খুনির সর্বোচ্চ শাস্তি দাবি করছি।‘

এ.এস.এম.নাসিম/এসএ/দীপ্ত নিউজ