শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

গুলশান ক্লাবের সদস্যপদ ফিরে পেলেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গুলশান ক্লাবের সদস্যপদ ফিরে পেলেন তারেক রহমান

রাজধানীর গুলশান ক্লাবের সদস্যপদ ফিরে পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিগত সরকারের আমলে বেআইনি ভাবে ক্লাবের নির্বাচনের আগের রাতে (২২সে ডিসেম্বর ২০২৩) গোপন বৈঠকের মাধ্যমে ততকালীন পরিচালনা পর্ষদ তার সদস্যপদটি বাতিল করে যান। পরবর্তীতে বর্তমান বোর্ড বিষয়টি জানতে পেরে, গুলশান ক্লাবের পরিচালক (আইন), ব্যারিস্টার সুমাইয়া আজিজ, একটি ল কমিটি গঠন করে আইনি প্রক্রিইয়ার মাধ্যমে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে, সেই কমিটি সদস্যপদ পুনঃবহাল করেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) গুলশান ক্লাবের ১৪তম বোর্ড মিটিংয়ে বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করে তারেক রহমানের সদস্যপদ পুনঃবহাল করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্যারিস্টার সুমাইয়া আজিজ জানান, একজন আইনজীবী হিসেবে প্রত্যেকটি সদস্যের সদস্য পদ রক্ষা এবং তার অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এধরনের বেআইনি পদক্ষেপ যেমন দুঃখজনক তেমনি প্রশবোধক। গুলশান ক্লাব একটি পারিবার, এর একজন সদস্য (পরিচালক) হিসেবে সকল সদস্যের জন্য নিবেদিত ভাবে আমরা কাজ করার চেষ্টা করছি।

 

এসএ