
গুজবে কান না দেয়ার আহ্বান সিইসির

গুজবে কান না দিয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরীর পিটিআই মিলনায়তনে আইনশৃংখলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এই আহবান জানান।
এসময় নির্বাচনী ফলাফল নিয়ে মানুষের মধ্যে কোন রকমের শঙ্কা থাকার কোন কারণ নেই বলেও উল্লেখ করেন সিইসি।
নির্বাচনকে সুষ্ঠু ও ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে আইনশৃংখলা বাহিনী ও মাঠ প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
এরআগে বন্দরনগরীর এলজিইডি মিলনায়তনে চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন সিইসি।
এসএ/দীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।