দীপ্ত নিউজ
জাতীয়

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: সেনাবাহিনী

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী ভেরিফায়েড ফেসবুক পেজে ‘সচেতনতামূলক বিজ্ঞপ্তি‘ দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।

এতে আরও বলা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।

উল্লেখ্য, পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবিও যুক্ত করে দেয় বাংলাদেশ সেনাবাহিনী।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।