শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গুগলে উড়ছে লাল সবুজের পতাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গুগলে উড়ছে লাল সবুজের পতাকা
গুগলে ক্লিক করলেই বাংলাদেশের লাল সবুজের পতাকা

গুগলের হোমপেজে গেলেই চোখে পড়ছে লাল সবুজের পতাকা উড়ছে। ডুডলে মার্ক করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২৩’। রবিবার (২৬ মার্চ) সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস।

বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তৈরি করছে বিশেষ ডুডল। গুগলে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সংশ্লিষ্ট ইতিহাস সংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

বিশ্বের ইতিহাসে বাংলার স্বাধীনতা যে অনেক বড় ঘটনা, তা বিশ্ববাসী জানে। বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির এ যুগে এখন কোনো কিছুই অজানা নয়। আর তাই স্বাধীনতা দিবসের শুরুতেই গুগল বদলে দেয় তাদের ডুডল।

বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, সেই সঙ্গে লোগোতে থাকা ইংরেজিতে ‍গুগলের ফন্টটাও কিছুটা বদলে দেয়া হয়। একেই ডুডল বলা হয়।

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গোটা জাতি আজ স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করছে। বাঙালির স্বাধীনতা অর্জনের পথে এক ইতিহাসখচিত দিন আজ।

 

অনু/দীপ্ত সংবাদ