শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাড়ি চালাতে না জানলেও মেলে ড্রাইভিং লাইসেন্স!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাড়ি চালাতে না জানলেও মেলে ড্রাইভিং লাইসেন্স!
গড়ে উঠেছে একটি চক্র

গাড়ি চালাতে না জানলেও, বাড়তি টাকা দিলেই মেলে ড্রাইভিং লাইসেন্স। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযানে এমন দুর্নীতির কথা স্বীকার করেন সেখানকার আর্কাইভ বিভাগের এক কর্মচারী।

এছাড়াও বিআরটিএ কর্মচারী, আনসার ও বাইরের দালালদের মধ্যে এখানে গড়ে উঠেছে একটি চক্র।

দীর্ঘদিন ধরে চলে আসা অনেক অভিযোগের মাঝে ছদ্মবেশে বিআরটিএ–তে অভিযানে দুদক কর্মকর্তারা। কাজ করিয়ে দেয়ার শর্তে বাড়তি টাকা দাবি করায় হাতেনাতে এক দালালকে ধরে ফেলেন তারা।

এখানে মিলল অবৈধ লেনদেনে জড়িত এক আনসার সদস্য আর আর্কাইভ বিভাগে কর্মরত এক ব্যক্তির খোঁজ।

দুদকের অভিযানে আটককৃতদের নিয়ে যাওয়া হয় বিআরটিএ‘র উর্ধ্বতন কর্মকর্তাদের কক্ষে। সেখানে মেলে আরও অপরাধের স্বীকারোক্তি। বিআরটিএ এর কর্মকর্তাদের দাবি, সকল অনৈতিক কর্মকান্ড বন্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন তারা।

 

আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স সংশোধনের জন্য ভুক্তভোগী শ্রমিকদের মানববন্ধন

 

আল / দীপ্ত সংবাদ