শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকাল ১১ টার সময় কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।


মারা যাওয়া দুই শিশু হলো জুনায়েদ ও আব্দুল মোমিন। তারা বাগান বাড়ী এলাকায় বাবা মার সঙ্গে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ–পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু হয়েছে।