দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে ট্রাকচাপায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুরে ট্রাকচাপায় নিহত ৩
দুর্ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন– উপ‌জেলার ভাউমান টালাবহ এলাকার ইয়াকুব আলীর ছে‌লে মফ‌জেল হো‌সেন (৬৫), একই এলাকার আব্বাস আলীর ছে‌লে জা‌হিদুল ইসলাম (৪০) ও হা‌সেম আলীর ছে‌লে শওকত আলী (৫২)।


পু‌লিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা–টাঙ্গাইল মহাসড়‌কে গাজীপুর কালিয়াকৈরের সূত্রাপুর নামক স্থানে টাঙ্গাইলমুখী সার্ভিস লেনে ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিলে ট্রাক। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। স্হানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় আহত‌দের উদ্ধার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পলাতক র‌য়ে‌ছে।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, নিহত‌দের মরদেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মে‌ডিকল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌নোর প্রস্তু‌তি চল‌ছে।