দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

গাজীপুর শ্রীপুরে রেলগেট এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুল আলী (৩৬) ও রুবি আক্তার ওরফে লিমা (২৭) কে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব ) ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই জনকে আটক ও গাঁজা উদ্ধার করা হয় ।

আটককৃতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট থানার হালিশ্রি গ্রামের নেয়ামত আলীর ছেলে আব্দুল আলী এবং একই জেলার মৃত আঃ মতিন লাল মিয়ার মেয়ে রুবি আক্তার ওরফে লিমা আক্তার।

র‍্যাব গাজীপুর কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীপুর রেলগেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা যার বর্তমান মূল্য ১ লক্ষ ৬৮ হাজার টাকা, ৪ টি মোবাইল ফোন, ৬ টি সীম কার্ড ও নগদ ৩ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরের আশেপাশে এলাকায় পাইকারী মূল্যে ক্রয়–বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের কর্মকর্তা।

এসএ/দীপ্ত নিউজ