শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর কাপাসিয়ায় ১০০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসার সাথে জড়িত ৩ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব) ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কাপাসিয়ার পাপলা চামুরখি চেরাগ আলী মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, হৃদয় হোসেন (২৩), মোহাম্মদ বাপ্পি (২৫) ও মো: সবুজ (২০)। এ সময় গাঁজা বহনকারী একটি ট্রাকও জব্দ করে র‌্যাব।

দুপুরে ‍র‍্যাব গাজীপুর পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ/দীপ্ত নিউজ