শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাজায় ইসরায়েলি বর্বরতা: বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজায় ইসরায়েলি বর্বরতা: বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ

ফিলিস্তিনে নির্বিচারে হত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন খেলাফত আন্দোলনের নেতারা। একই সঙ্গে মুসলিম রাষ্ট্র হিসেবে এ বিষয়ে বাংলাদেশের আরও কঠিন পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তারা।

শুক্রবার (১০ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে বক্তারা এ কথা বলেন। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে খেলাফত আন্দোলন।

মিছিলপূর্ব সমাবেশে খেলাফত আন্দোলনের নেতারা বলেন, আমরা পরিষ্কার বলতে চাই, প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছেন– এজন্য আপনাকে ধন্যবাদ। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত আরও কঠিন পদক্ষেপ নেওয়া। প্রয়োজনে বাংলাদেশ থেকে সৈন্যবাহিনী ফিলিস্তিনে পাঠিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার ব্যবস্থা গ্রহণ করা।

তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা প্রমাণ করেছে ইসরায়েল শুধু ফিলিস্তিনের দুশমন না, গোটা দুনিয়ার দুশমন। ইসরায়েল মানবতার দুশমন। ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে ইসরায়েলকে বয়কট করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নির্বিচারে ফিলিস্তিনে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে বিনা বিচারে বোমা হামলা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সমাবেশ শেষে ফিলিস্তিনের পতাকা নিয়ে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইমাম/দীপ্ত নিউজ