শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ চলছে

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

তবে তীব্র শীতের কারণে ভোটার উপস্থিতি অনেক কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিজের ভোট দিয়ে জয়ের ব‌্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছেন গাইবান্ধা-৫ আসনের উপ‌নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন। তিনি জানান, উৎসবমুখর প‌রিবেশে মানুষ ভোট দিচ্ছে। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।

ভোট হচ্ছে ইভিএমে। সিসি ক্যামেরায় ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে ঢাকার নির্বাচন ভবন থেকে। কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ১৪৫ জন প্রিজাইডিং অফিসার, ৯৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৯০৪ জন পোলিং অফিসার।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ, বিকল্পধারার জাহাঙ্গীর আলম ও সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের মাঠ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ।

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ২৩ জুলাই মারা যান। নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণার পর ১২ অক্টোবর উপনির্বাচনে ভোট হচ্ছিল। এ আসনে উপনির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বন্ধ হওয়ার পর ‘দৈবদুর্বিপাক সংক্রান্ত কারণ’দেখিয়ে আবারও ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।