বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬

গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আনিসুর রহমান মন্ডল (৪৫) একজন নিহত হয়েছেন।

বুধবার (১২ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। আনিসুরের বাড়ি উপজেলার নাকাই ইউনিয়নের নাকাইহাট এলাকায়। তিনি ওই এলাকার নুরুল হক মন্ডলের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাগিনা মিজানুর রহমান।

এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার নাকাই হাট বন্দরে স্থানীয় সার্ভেয়ার জমি মাপ দেয়। পরে জমির সীমানা নির্ধারণ নিয়ে আব্দুল মালেক ও শাহ আলমের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আনিসুর রহমানসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আনিসুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে রংপুর হাসপাতালে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More