শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

গাইবান্ধায় ঘন কুয়াশায় হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় ঘন কুয়াশায় হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন

পৌষের শুরুতেই উত্তরের চরাঞ্চল বেষ্টিত জেলা গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশা কারণে গত দুদিন থেকে দুপুর পর্যন্ত সূর্য দেখা মিলছে না।

দুপুরের পর সূর্য কিছুটা উঁকি ঝুঁকি দিলেও বিকেলের পর থেকে আবার বৃষ্টির মতো পড়তে থাকে কুয়াশা এতে করে শীতের দাপট অনেকটায় বেড়ে যায়। ফলে শীতের দুর্ভােগে পড়েছে এ এলাকার মানুষ। এতে করে শিশু ও বয়স্কদের মাঝে দেখা দিয়েছে নানা ঠান্ডা জনিত রোগ।

এছাড়া বেশি বিপাকে পড়েছে মাঠে–ঘাটে কাজ করা কৃষক ও শ্রমিকরা। শীত উপেক্ষা করে তাদের কাজ করতে হচ্ছে। ফলে নিম্ন আয়ের এসব মানুষেরা সর্দি জ্বরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

এদিকে শীতের কবলে পড়েছে গবাদি পশুর মাঝেও দেখা দিয়েছে নানা রোগবালাই।

খোলাহাটী ইউনিয়নের কৃষক আব্দুস সালাম বলেন, গত তিন দিন থেকে খুব কষ্ট করে ধানের কাজ করতে হচ্ছে। শীতের পোশাক গায়ে পড়ার পর ও ঠান্ডা লাগে আরো তো দিন পড়ে আছে। কেউ এখন পর্যন্ত একটা কম্বল ও দিলো না। আমাদের কষ্ট কেউ বোঝে না।

পৌর শহরের রিকশা চালক সবুজ মিয়া বলেন, ঠান্ডা খুব কিন্তু একদিন রিকশা না চালাইলে চুলায় আগুন জ্বলবে না। যতই শীত হোক তবু রিকশা নিয়ে বাহির হতে হবে। তবে অন্যান্য দিনের মতো ভাড়া খুব কম।

এদিকে আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী আজ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রী সেলসিয়াস। যা গত ২৪ ঘণ্টায় ২ ডিগ্রি নিচে নেমে এসেছে। সেই সঙ্গে চলতি মাসে শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা আরো অনেকটা কমবে।

আতোয়ার রহমান রানা/এজে/দীপ্ত সংবাদ