শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪

গাইবান্ধায় যাত্রী সেজে চালকের গলায় ছুরি ধরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ অক্টোবর) রাতে উপজেলার গোপালপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছুরি এবং ছিনতাই হওয়া অটোরিকশা জব্দ করা হয়।

শনিবার (৭ অক্টোবর) পুলিশ সুপার কামাল হোসেন তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, মধ্যপাড়া এলাকার কায়সার মিয়ার ছেলে কল্লোব মিয়া (২০), মধ্য ধানঘড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে আল আমিন মিয়া (২০), মঞ্জু মিয়ার ছেলে আবির মিয়া (২০) ও আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস (১৯)।

সাংবাদিক সম্মেলনে এসপি জানান, শুক্রবার রাতে গাইবান্ধা ফকিরপাড়া থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নেন চার যুবক। পরে অটোরিকশা নিয়ে গোপালপুর বাজারের পশ্চিমে জগতরায় গোপালপুরগামী ফাঁকা রাস্তায় গিয়ে চালকের গলায় ছুরি ধরে অটোরিকশাটি ছিনতাই করেন তারা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অটোরিকশাসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দস্যুতার মামলা দায়ের করা হয়েছে।

এসএ/দীপ্ত নিউজ