শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গলায় চাকু দিয়ে আহত করে অটোভ্যান ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গলায় চাকু দিয়ে আহত করে অটোভ্যান ছিনতাই

নাটোরের বড়াইগ্রামে চালকের গলায় চাকু দিয়ে আঘাত করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আশংকাজনক অবস্থায় অটো চালক আবু তালেবকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামাগাড়ী এলাকার একটি বাঁশ ঝাড়ের কাছে এই ঘটনা ঘটে। আহত আবু তালেব লালপুর উপজেলার ওয়ালিয়া কারিগর পাড়ার মৃত আবু বক্করের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, অটোচালক আবু তালেবের অটোতে ওয়লিয়া বাজার থেকে রামাগাড়ী যাওয়ার জন্য যাত্রীবেশে উঠে চারজন ব্যক্তি। অটো নিয়ে রামাগাড়ী সড়কে পৌঁছানোর পর যাত্রীবেশী দুর্বৃত্তরা আবু তালেবের গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করে অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও হাসপাতালে গিয়ে আহতের চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানায়।

শায়লা/ দীপ্ত নিউজ