শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
পরিবেশ

গর্ত থেকে সপরিবারে উঁকি দিচ্ছে সাপ, ভিডিও ভাইরাল

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
গর্ত থেকে সপরিবারে উঁকি দিচ্ছে সাপ, ভিডিও ভাইরাল
গর্ত থেকে উঁকি দিচ্ছে সাপের পরিবার

সম্প্রতি নেটমাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যায় বিস্ময়কর দৃশ্য। গর্ত থেকে উঁকি দিচ্ছে সাপ। একটি নয় দুটি নয় পুরো সাপের একটি পরিবার। তবে ঘটনাটি কোথায় ঘটেছে তা এখনো জানা যায়নি।

সামনাসামনি কারো সাপ দেখে ভয় লাগলেও এই ভিডিওর সাপের পরিবার দেখে ভাল লাগতে বাধ্য।

ঘর থেকে কচিকাঁচারা উঁকি মারছে। কেউ আসছে কি না, সতর্ক নজর সে দিকেই। গলা উঁচু, চোখ স্থির, কেউ মুখ বাড়িয়ে, কেউ মুখটা সামান্য বার করে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে।

নাহ! কোনও মানুষের কথা বলা হচ্ছে না এখানে। সাপেদের পরিবারের কথা বলা হচ্ছে। সপরিবারে তারা গর্ত থেকে মুখ বাড়িয়ে কী যেন মেপে নেওয়ার চেষ্টা করছিল। তীক্ষ্ণ নজর। যদিও বলা হয়, সাপের দৃষ্টি ক্ষীণ। আসলে তাঁরা ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝে নিতে চাইছে সামনে কোনও বিপদ আছে কি না!

সম্প্রতি একটি ভিডিও নেটমাধ্যমে এসেছে। সামনাসামনি সাপ দেখে ভয় পেলেও, এই ভিডিওতে সাপের পরিবার দেখে ভাল লাগতে বাধ্য। সাপের এমন ছবি খুব কমই দেখা যায়। পুরো পরিবার এক সঙ্গে একটি আর একটির প্রায় ঘাড়ে চেপে একই দিকে তাকিয়ে রয়েছে।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই হতবাক নেটিজেনরা। সাপটি অঙ্গভঙ্গি আর উৎসুক চাহনি নজর কাটছে নেটিজেনদের।

 

আফ/দীপ্ত সংবাদ