শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানে হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন: নাহিদ ইসলাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪এ একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল। আপনারা দেখেছেন বিবিসি একটা রিপোর্ট করেছে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই সকল গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন। গুলিতে নিহত সকল হত্যাকাণ্ডের জন্য খুনি হাসিনা ও আওয়ামী লীগ দায়ী।

বুধবার (৯ জুলাই) বেলা আড়াইটায় চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ হাসান চত্বরে জুলাই পদযাত্রার নবম দিনে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশপন্থী পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সকল শহীদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহবান জানাচ্ছি’।

এর আগে বুধবার দুপুর ১টায় জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই পদযাত্রার অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলার আলতায়েবা মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন।

এসময় এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সম্বনয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More