শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

খেলাপি ঋণ এখন ৪ লাখ ২০ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খেলাপি ঋণ এখন ৪ লাখ ২০ হাজার কোটি টাকা

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের অঙ্ক ভয়াবহভাবে বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকায়, যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ।

রবিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৫ সালের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা।

বর্তমানে খেলাপি ঋণ মোট বিতরণ করা ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশে পৌঁছেছে, যা আন্তর্জাতিক মানের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি।অর্থনীতিবিদরা বলছেন, এটি ব্যাংক খাতের গভীর দুরবস্থার প্রতিফলন।

২০২৪ সালের ডিসেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা—তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা।

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে বিপর্যয়

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৪৫.৭৯ শতাংশ, যেখানে ২০২৪ সালের ডিসেম্বর শেষে এই হার ছিল ৪২.৮৩ শতাংশ। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ২০.১৬ শতাংশ, যা আগে ছিল ১৫.৬০ শতাংশ।

পুরনো সরকারের ঘনিষ্ঠ গোষ্ঠীর ঋণ এখন খেলাপি

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ও ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়েছে, যার বড় অংশই এখন খেলাপি হয়েছে। বিশেষ করে ইসলামী ধারার পাঁচ ব্যাংক— ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক—এসব গ্রুপের অধীনে থাকার সময় ঋণ অনিয়মের মাধ্যমে বিতরণ হয়েছে বলে উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের অবস্থান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “খেলাপি ঋণের কোনও তথ্য গোপন করা হবে না। এখন থেকেই জোরালো আদায় কার্যক্রম শুরু হচ্ছে। পাশাপাশি নতুন ঋণ যেন খেলাপিতে পরিণত না হয়, সে জন্য কড়াকড়ি আইন এবং নজরদারি আরোপ করা হয়েছে।”

রাজনৈতিক পরিবর্তনেই প্রকৃত চিত্র

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা। গত ১৫ বছরে এটি প্রায় ১৮ গুণ বেড়ে এখন দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা।

বিশেষজ্ঞদের দাবি, এ ঋণের বড় অংশই ‘নেম–লোন’, যেটি নামে থাকলেও প্রকৃতপক্ষে তা ছিল রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সুবিধাভোগের কৌশল।

গত সরকারের সময় বারবার খেলাপিদের সুবিধা দিতে নিয়ম–কানুন শিথিল করা হয়েছিল। যেমন– ঋণ পুনঃতফসিলিকরণ, নামমাত্র কিস্তিতে ঋণ হালনাগাদ দেখানো ইত্যাদি। এসব বন্ধ হতেই প্রকৃত খেলাপিরা ধরা পড়ছে।