খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জয়পুরহাটে বিএনপির গণ-অনশন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে গণ–অনশন করেছে জয়পুরহাট জেলা বিএনপি।

শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে এই গণ–অনশন কর্মসূচি শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত।

এই গণঅনশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপি আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম, ক্ষেতলাল উপজেলা বিএনপি সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, আক্কেলপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

মাসুদ রানা/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More