দীপ্ত নিউজ
রাজনীতি

খন্দকার মোশাররফের বাসায় ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খন্দকার মোশাররফের বাসায় ফখরুল
ছবি সংগৃহীত

 

বিএনপি সিনিয়র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিএনপি মহাসচিব মোশাররফের গুলশানের বাসায় যান ফখরুল।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এই দুই নেতা একান্তে প্রায় এক ঘণ্টা সময় কাটান। এ সময় দুজনই পরস্পরের খোঁজ নিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন খন্দকার মোশাররফ হোসেন। দুই দফায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বিএনপির এ নেতা।

 

এসএ/দীপ্ত সংবাদ