শিরোনাম
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
রাজনীতি

ক্ষমতায় গেলে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ক্ষমতায় গেলে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে নতুন করে কোনো দুর্নীতি সহ্য করা হবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ শহরের এ.টিম মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি অভিযোগ করেন, তার পুরোনো এক্স আইডি হ্যাক করে গত কয়েকদিন ধরে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, যারা দেশকে পরাধীন করে রাখতে চায়, তারাই এ ধরনের অপকৌশলের আশ্রয় নিচ্ছে।

তিনি জানান, জামায়াতের সাইবার টিম ইতোমধ্যে বিষয়টি শনাক্ত করেছে এবং জড়িতদের আটক করা হয়েছে।

কৃষিপ্রধান জেলা নওগাঁ প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, দেশের মোট খাদ্যশস্য উৎপাদনের একটি বড় অংশ নওগাঁ থেকে সরবরাহ করা হলেও এ জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

শহরের প্রধান সড়ক ফোর লেনে উন্নীত করা এবং মানসম্মত হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ভোটের মাধ্যমে সরকার গঠন করা হলে নওগাঁর সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ‘কৃষক ও খামারিরা সংরক্ষণ সুবিধার অভাবে তাড়াহুড়ো করে ফসল বিক্রি করতে বাধ্য হন, ফলে ন্যায্যমূল্য পান না।’

এ সমস্যা সমাধানে ধান ও ফল গবেষণা ইনস্টিটিউট, একাধিক সংরক্ষণাগার এবং পুরো উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।

বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া তরুণরা কখনো ভাতা দাবি করেনি। তাদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, নারীরা যাতে নিরাপদ ও সম্মানজনক পরিবেশে চলাফেরা করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এখানে কোনো বৈষম্য থাকবে না।’