দীপ্ত নিউজ
বিনোদন

ক্যামেরার সামনে ফিরলেন তিশা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ক্যামেরার সামনে ফিরলেন তিশা

সম্প্রতি মা হওয়ার এক বছর পূর্তি হয়েছে নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার। ঘরোয়া আয়োজনে একমাত্র কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীর জন্মদিনও উদযাপন করেছেন তিনি।

সন্তানকে সময় দিতে গিয়ে লম্বা সময় ক্যামেরা থেকে দূরে ছিলেন এই তারকা। তবে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন তিনি।

এ প্রসঙ্গে তিশা বলেন, ‘ক্যামেরার সামনে আমি সবচেয়ে আনন্দে থাকি। অনেক দিন, সপ্তাহ, মাস ক্যামেরার সামনে থাকা মিস করেছি। ইলহাম বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ! আবার কাজ শুরু করেছি! অল্প অল্প করে। প্রথমে কয়েকটা বিজ্ঞাপনের কাজ দিয়ে! কিছুদিনের মধ্যে বড় কিছু কাজের খবর পাবেন, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ২০১০ সালে নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ঘর বাধেন তিশা। ২০২২ সালের ৫ জানুয়ারি এই দম্পতির ঘর আলো করে আসে ইলহাম নুসরাত ফারুকী। মেয়েকে নিয়ে সুখে রয়েছেন তারা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।