শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম

 

নোয়াখালী জেলা পরিষদ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরকে (৫৬) কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তিনি আ.লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতি।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মনিরুজ্জামান মনির চরপার্বতী ইউনিয়নের মৃত আক্তারুজ্জামানের ছেলে। তিনি নোয়াখালী জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের (কোম্পানীগঞ্জ) সদস্য পদ থেকে সদ্য অপসারিত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। দুপুরে তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় নিজের গ্রামের বাড়িতে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে তিনি সিএনজিচালিত অটোরিকশায় ফিরছিলেন। অটোরিকশাটি উপজেলার চরহাজারী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অটোরিকশার গতি রোধ করে। এরপর মনিরুজ্জামানকে অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।

আহত মনিরকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসকের পরামর্শ মতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

এসএ