দীপ্ত নিউজ
বাংলাদেশ

কোনাবাড়ীতে অটো-চালককে গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোনাবাড়ীতে অটো-চালককে গলাকেটে হত্যা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির বাঘিয়া এলাকায় এক অটো–চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে নগরীর ১১নং ওয়ার্ডের বারেক রোডে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবা‌দের জন‌্য দুইজনকে আটক ক‌রে‌ছে পু‌লিশ ।

নিহত আমিনুল ইসলাম (২৬) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া স্কুলঘর এলাকার মৃত শাহা আলীর ছেলে।

নিহত আমিনুল ইসলাম আমবাগ মধ্যপাড়া মসজিদ সংলগ্ন বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতো। তার ছয় বছরের একটি ছেলে সন্তানও রয়েছে।

স্থানীয়রা জানান, রাতের বেলায় কে বা কারা আমিনুলকে ধারালো অস্ত্র দ্বারা জবাই করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেভাজন রানা এবং রোমান নামে দুইজনকে পু‌লিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

শায়লা/দীপ্ত নিউজ