শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া সদর উপজেলায় গড়াই বাসের ধাক্কায় নয়ন (২৫) ও রনি (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ সড়কে বটতৈল ঈদগাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ পরিদর্শক সৈয়দ আল মামুন।

নিহতরা হলেন– নয়ন ইসলাম (২৫) ও রনি (২৬)। নয়ন কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের বাসিন্দা ও রনি সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের বাসিন্দা। তারা দুজনেই কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মী।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী গড়াই পরিবহনের বাসের ধাক্কায় নয়ন ও রনি ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের পেছনের সিটে থাকা অপর আরোহী মিজানুর রহমান আহত হন। তারা তিনজনই কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি করতেন। পাশাপাশি গ্রামে বাড়ি হওয়ায় একসঙ্গে সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ পরিদর্শক সৈয়দ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এসএ