শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়
পর্যটকদের উপচে পড়া ভিড়

সরকারী ছুটির দ্বিতীয় দিনে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজার হাজার পর্যটক।

শহরের কোলাহল থেকে একটু স্বস্তি পেতে এবং প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগে বৃহস্পতিবার (৪ মে) বিকাল থেকেই সৈকতে এসকল পর্যটকের আগমন ঘটে।

হাজারো পর্যটকদের পদচারনায় এখন মুখর হয়েছে উঠেছে গঙ্গামতি, ঝাউবাগান ও লেম্বুর বন সহ সকল পর্যটন স্পট। সৈকতে আসা পর্যটকরা সমুদ্রের বড় বড় ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। কেউবা ছবি তুলছেন, কেউবা আবার মোটরবাইক কিংবা ওয়াটার বাইকে ঘুরছেন।

আগতদের ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটার আশি শতাংশ হোটেল মোটেল।

পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিষ্ট পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে।

আফ/দীপ্ত সংবাদ