দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বাতিসা নানাকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম–পরিচয় পাওয়া যায়নি।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার বাতিসা নানাকরা এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। আজ ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আমরা নিহতদের নাম–পরিচয় শনাক্তে কাজ করছি।

আল/ দীপ্ত সংবাদ