
কুমিল্লায় কাভার্ডভ্যানের সাথে গরুবাহী ট্রাকের সংঘর্ষ, নিহত ২

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান এর পিছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ী সহ দুইজন নিহত হয়। এসময় দুটি গরু মারা যায় ও দুটি আহত হয়।
বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ পুটিয়া নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– কুমিল্লার লাকসাম উপজেলার গরু ব্যবসায়ী রাসেল মিয়া (৪০) এবং অপরজন অজ্ঞাত। তবে পুলিশের ধারণা অজ্ঞাত পরিচয়ের মৃতদেহটি গরুবাহী ট্রাকের সহকারি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে নয়টায় কুমিল্লাগামী গরুবাহী গরুবাহী ট্রাকটি মহাসড়কের পুঁটিয়া এলাকায় সামনের একটি অভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গর ব্যবসায়ী রাসেল সহ দুইজন নিহত হয়।
আল / দীপ্ত সংবাদ








