শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি দেড় লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি দেড় লাখ মানুষ
সংগৃহীত ছবি

ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের ৬টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দেড় লাখ মানুষ।

শনিবার (৬ জুলাই) দুপুরে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়া পাড়ায় দুধকুমার নদীর প্রবল স্রোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩০০ মিটার ধ্বসে ১২ গ্রাম প্লাবিত হয়েছে।

গত এক সপ্তাহ ধরে বন্যার পানিতে তলিয়ে আছে হাজার হাজার ঘরবাড়ী,কাঁচা–পাকা সড়ক। বানভাসী মানুষগুলোর একমাত্র ভরসা নৌকা ও কলা গাছের ভেলা। অনেকেই ঘরের ভেতর বাঁশের মাচানে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে।

বন্যার্তদের মাঝে শুকনো খারার, বিশুদ্ধ খাবার পানি ও জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত ২৯১ মেট্রিক টন চাল, নগদ ২০ লাখ ও সাড়ে ৩ হাজার শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বিভাগ জানায়, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার, হাতিয়া পয়েন্ট ৫৮ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৫৩

সেন্টিমিটার, দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে ৫ সেন্টিমিটার এবং শিমুলবাড়ী পয়েন্টে ধরলার পানি ৩৮ সেন্টিমিটার এবং সেতু ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইউনুছ / আল / দীপ্ত সংবাদ