শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুকুর পরিচালনা শিখতে ইতালি যাচ্ছেন পুলিশের সাতজনসহ আটজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুকুর পরিচালনা শিখতে ইতালি যাচ্ছেন পুলিশের সাতজনসহ আটজন

কুকুর পরিচালনা শিখতে ও প্রাক্‌–জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সাতজনসহ আটজন।

তাঁদের মধ্যে পাঁচজনের গতকাল ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ১৪ দিন এবং তিনজনের সাত দিন দেশটিতে অবস্থানের কথা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার এ–সংক্রান্ত একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০টি কুকুর কেনার দরপত্রে কার্যাদেশ পেয়েছে তামাম করপোরেশন। প্রতিটি কুকুরের দাম পড়ছে ৯ হাজার ৭২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকা। এসব কুকুর পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে দেশটিতে যাচ্ছেন পুলিশের পাঁচজন। এ ছাড়া প্রাক্‌–জাহাজীকরণের (পিএসআই) সম্ভাব্যতা যাচাইয়ে যাচ্ছেন পুলিশের দুজন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। শর্ত অনুযায়ী সব খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।

পুলিশ সদর দপ্তরের সূত্র বলেছে, এই ১০টি কুকুর দেশে আসার আগে সম্ভাব্যতা যাচাই করতে অতিরিক্ত পুলিশ সুপার এস এম সাহাবউদ্দিন আহমেদ, ডিএমপির ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধির ইতালি যাওয়ার কথা। মন্ত্রণালয়ের প্রতিনিধি দেওয়ার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, তিন সদস্যের এই প্রতিনিধিদল ইতালিতে সাত দিন অবস্থান করতে পারবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যে ১০টি কুকুর আনা হচ্ছে, সেগুলো ইতালির ভাষা বোঝে। এগুলোকে বাংলা ভাষা বোঝাতে হবে। এ ছাড়া এসব কুকুর পরিচালনা ও দেখভাল করার জন্য দক্ষ জনবল প্রয়োজন। এ কারণে পুলিশ সদর দপ্তর থেকে পাঁচজনকে প্রশিক্ষণের জন্য ইতালি পাঠানো হচ্ছে। প্রশিক্ষণে যাওয়া–থাকাসহ যাবতীয় খরচ কুকুর সরবরাহকারী প্রতিষ্ঠানের বহন করার কথা। প্রশিক্ষণ, তাঁদের যাতায়াতসহ সব খরচ কষেই সরবরাহকারী প্রতিষ্ঠান কুকুরের দাম ধরেছে।

আল