শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

কিশোরগঞ্জে বসেছে ঢাক-ঢোলের হাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কিশোরগঞ্জে বসেছে ঢাক-ঢোলের হাট

 

শারদীয় দুর্গোৎসব ঘিরে কিশোরগঞ্জের কটিয়াদীতে এবারও বসেছে ঐতিহ্যবাহী ঢাক–ঢোলের হাট। স্থানীয়রা জানান, প্রায় ৫০০ বছর ধরে এই হাটে ঢাক–ঢোল কেনাবেচা হয়ে আসছে।

ঢাক–ঢোল, কাঁসর, সানাই, নানা ধরণের বাঁশি, করতাল ও খঞ্জরি নিয়ে ঢাকীরা দল বেঁধে বাদ্য বাজিয়ে বিক্রি করছেন। পূজারিরা বিভিন্ন দলের কাছে গিয়ে বাদ্য বাজানো দেখছেন ও শুনছেন।

বাজনার তালে তালে নেচে গেয়ে ক্রেতাদের নজর কাড়ছেন ঢাকিরা। দরদামে মিললে এ হাট থেকেই ঢাকীরা ভাড়ায় চলে যান দেশের বিভিন্ন পূজা মন্ডপে।

ঐতিহ্যবাহী ঢাক–ঢোলের হাট টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা চান হাটের আয়োজকরা ।

স্থানীয়দের মতে, ষোড়শ শতাব্দীতে সামন্ত রাজা নবরঙ্গ রায়ের সময় থেকে মুন্সীগঞ্জের পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরে জমতো এই ঢাকের হাট। পরে তা স্থানান্তরিত হয় কটিয়াদীর পুরানবাজারে।

 

এসএ/দীপ্ত নিউজ