শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

কাল সাকিবকে নিয়েই মাঠে নামবে রংপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাল সাকিবকে নিয়েই মাঠে নামবে রংপুর
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

চলমান বিপিএলের মাঝেই চোখের সমস্যার কারণে দুই ম্যাচ খেলে সিঙ্গাপুরে গিয়েছিলেন সাকিব আল হাসান। চিকিৎসা শেষে বুধবার (২৪ জানুয়ারি) দেশে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর আজই (২৫ জানুয়ারি) দলের সঙ্গে যোগ দেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নভোএয়ারের একটি ফ্লাইটে করে সিলেট পৌঁছান সাকিব আল হাসান। সে সময় টিম হোটেলে সতীর্থদের সঙ্গে যোগ দেন তিনি।

সিলেটে পা রাখার পরে সকল ধোঁয়াশা স্পষ্ট করা হয় দলের পক্ষ থেকে। জানা গেছে, আগামীকাল খুলনার বিপক্ষে ম্যাচে খেলবেন সাকিব। তবে এর আগে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার।

এদিকে বুধবার এক বিবৃতিতে বিসিবি জানায়, তার চোখে সিএসআর রোগের সংক্রমণ পাওয়া গেছে। এর জন্য দেশে ফেরার পর পর্যবেক্ষণে থাকবেন সাকিব।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় বিপিএলের সিলেট পর্বে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। এই ম্যাচে রংপুরের জার্সিতে সাকিবের পাশাপাশি খেলবেন পাকিস্তানি তারকা বাবর আজম।

আরও পড়ুন: তামিমের কাছে হেরে গেল সাকিব

 

এসএ/দীপ্ত নিউজ