শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কাল চালু হচ্ছে মেট্রোরেলের ‘কাজীপাড়া ও মিরপুর-১১’ স্টেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাল চালু হচ্ছে মেট্রোরেলের ‘কাজীপাড়া ও মিরপুর-১১’ স্টেশন
কাজীপাড়া-স্টেশন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন জানান,মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে নতুন দুই স্টেশন মিরপুর ১১ ও কাজীপাড়া আগামী ১৫ মার্চ থেকে চালু করা হবে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নতুন দুই স্টেশন মিরপুর ১১ ও কাজীপাড়া আগামী ১৫ মার্চ থেকে পুরোপুরি খুলে দেওয়া হবে। ওইদিন থেকেই যাত্রীরা স্টেশন দুটি ব্যবহার করতে পারবেন। উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন দুইটি চলতি মাসের শেষের দিকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সব প্রস্তুতি শেষ। এখন শুধু ধোয়া-মোছার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকাল থেকে যাত্রীরা এই স্টেশনটি ব্যবহার করতে পারবেন।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চ মাসের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি দুইটি স্টেশনও চালু হবে। আর জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আল/দীপ্ত