শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

কার্ড জটিলতায় ভারত ম্যাচে বাদ ফাহমিদুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কার্ড জটিলতায় ভারত ম্যাচে বাদ ফাহমিদুল

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, আর এই চার ম্যাচেই দেখা গেছে নয়টি হলুদ কার্ড। ম্যাচ প্রতি হলুদ কার্ডের সংখ্যা দুইয়ের বেশি।

তবে বড় দুঃসংবাদ ফাহমিদুল ইসলামের জন্য। দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ায় আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে খেলতে পারবেন না ফাহমিদুল ইসলাম।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের এশিয়ান কাপ বাছাইয়ের বাইলজ অনুযায়ী, কোনো ফুটবলার দু’টি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচ খেলার জন্য অযোগ্য থাকবেন। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম অভিষেক ম্যাচেই হলুদ কার্ড দেখেন।

গতকাল (মঙ্গলবার) হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখেন তিনি। এতে ঢাকায় ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলা হবে না ফাহমিদুলের।