রবিবার, মে ২৪, ২০২৬
রবিবার, মে ২৪, ২০২৬

কানে মুগ্ধতা ছড়ালেন ঐশ্বরিয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। লালগালিচায় তার উপস্থিতি ঘিরে ভক্তদের আগ্রহে ছিল চোখে পড়ার মতো।

এবারের আন্তর্জাতিক এ উৎসব শুরু হয় ১২ মে। ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত ৭৯তম এ আসরের পর্দা নামে শনিবার, ২৩ মে। উৎসবের বিদায়ের মুহূর্তের আগেই তাই রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন বলিউডের এ লাস্যময়ী অভিনেত্রী।

চলতি বছরে কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার অনুপস্থিতি শোবিজ ও ভক্ত মহলে আলোচনার কেন্দ্রে ছিল। তবে সব আলোচনা, জল্পনার অবসান ঘটিয়ে গ্ল্যামার, সৌন্দর্য আর রাজকীয় আভিজাত্যের নীল আভায় মোড়া ‘মৎসকন্যা’ সাজে কান উৎসবে হাজির হন বিশ্বখ্যাত এ তারকা। কানে উপস্থিত হতেই পুরো আসরের আলো নিজের দিকে টেনে নেন তিনি।

এবারের উৎসবে ঐশ্বরিয়ার ঝলমলে নীল রঙের গাউনটি তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল। কানের মঞ্চে এটিই ছিল এ ডিজাইনারের প্রথম অভিষেক।

ডিজাইনার জানান, চলমান আলোর সৌন্দর্য ও শক্তির ভাবনা থেকেই তৈরি করা হয়েছে পোশাকটি। বিশ্বমঞ্চে কয়েক দশক ধরে ঐশ্বরিয়া যে দীপ্তি ছড়িয়ে চলেছেন, সেই আভাকেই এই গাউনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

লালগালিচায় ফ্যাশনের পাশাপাশি নিজের আন্তরিক আচরণ দিয়েও উপস্থিত সবাইকে মুগ্ধ করেন ঐশ্বরিয়া। ফটোগ্রাফারদের দিকে হাতজোড় করে শুভেচ্ছা জানান। কখনও উড়ন্ত চুম্বন আবার কখনও হৃদয়ের প্রতীক দেখিয়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More